Category: রাজনীতি
-

চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ
দল ছাড়া এবং আগামী নির্বাচনে অংশ নিতে পারেন এরকম নানা জল্পনা-কল্পনার মধ্যেই বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন জানালেন ‘তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন’। তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। রাজনীতি নিয়ে কোনো চিন্তা-ভাবনা এই মুহুর্তে করছি না। আমি রাজনৈতিক পরিস্থিতি দেখছি। আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায়…
-

ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির
একদিন বিরতি দিয়ে এক দফার দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা। এ সময় তিনি দলের নেতাকর্মীদের…
-

সারাদেশে চলছে ধেয়ে আসা ভয়ংকর গ্রেফতার ঝড়
সারাদেশে চলছে ধেয়ে আসা ভয়ংকর গ্রেফতার ঝড় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারের ধেয়ে আসা গ্রেফতার ঝড় চলছে। সারা বাংলাদেশকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদী সরকার। দেশকে বিরোধীদল শূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে তারা। একেবারে নিশ্চুপ, নিস্তব্ধ পরিবেশে তারা…
-

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল
গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে । রবিবার বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টন থেকে মিছিল শুরু করে বিজয়নগর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে পুরানা পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মঞ্চের নেতৃবৃন্দ। দেশের অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সংলাপ নামের ‘চা-আড্ডার’ নিন্দা জানিয়ে গণতন্ত্র মঞ্চের…
-

হঠাৎ বিএনপি কার্যালয়ের সামনে বাড়ানো হয়েছে পুলিশি পাহারা
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। আট দিন ধরে সেখানে পুলিশের এক স্তরের নিরাপত্তা ছিল। এখন এই বাড়তি নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। সরেজমিনে দেখা গেছে, পুলিশি পাহারায় নেতাকর্মীশূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। মতিঝিলে শনিবার আওয়ামী লীগের সমাবেশের কারণে বিএনপি কার্যালয়ের তিনদিকে ব্যারিকেড বসানো হয়েছিল। রাতে…
-

নিরপেক্ষ সরকার ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না: রিজভী
গতকাল গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), আজ ভোরে রাজধানীর উত্তরা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এবং গতকাল ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে আইনশৃঙ্খলা বাহিনীকর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট…
-

‘নির্বাচনে যাকেই প্রার্থী করি, কানা খোঁড়া যাই হোক, তাকেই বিজয়ী করতে হবে’ : শেখ হাসিনা
সদরুল আইন, প্রধান প্রতিবেদক,ঢাকাঃ নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে যাকেই প্রার্থী করি, সেটা কানা-খোঁড়া যেই হোক তাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন। শনিবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদী-সন্ত্রাসীরা ক্ষমতায় আসলে এদেশকে টিকতে দিবে না। সেইজন্য জনগণের কল্যাণে…
-

নির্বাচন সঠিকভাবে হলে আমরা অংশ নেব : জি এম কাদের
নির্বাচন সঠিকভাবে হলে জাতীয় পার্টি অংশ নেবে এমন শর্তের কথা উল্লেখ করে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা নির্বাচন প্রক্রিয়ার সাথেই আছি। কি হবে তা এখনো কেউ জানে না, যদি নির্বাচন হয় তখন আমরা সিদ্ধান্ত নেব। যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না দিয়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার সাথে আছি। শনিবার…
-

আগামী নির্বাচনে অংশ নেবে, এমন খবর সঠিক নয় : জাতীয় পার্টি
আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে—কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে মিথ্যা বলে উল্লেখ করেছে দলটি। শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের কোনো কথা বলেননি। অনলাইন পোর্টাল থেকে এই সংবাদ অপসারণের দাবি জানিয়েছে দলটি। জাতীয় পার্টির চেয়ারম্যানের…
-

আমির খসরু ও স্বপনের ৬ দিনের রিমান্ড
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩ নভেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক তরিকুল। অপরদিকে, তাদের…