Category: রাজনীতি
-

তফসিল ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জাপা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচকভাবেই দেখছে জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির একাধিক নেতার সঙ্গে কথা বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানা গেছে। জাপা নেতারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা একটি সাংবিধানিক ব্যাপার। এখানে সময়ের বাধ্যবাধকতা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনারকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর সঙ্গে নির্বাচনী পরিবেশের কোন সম্পর্ক…
-

বিএনপির নির্বাহী কমিটির দুই নেতা বহিস্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…
-

তফসিল প্রত্যাখ্যান বিএনপির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। তিনি বলেন, সিইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে কোনো কথা বলবেন না। সেটারই জলন্ত প্রমাণ দেখলো জাতি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। তিনি জাতির সঙ্গে…
-

পুলিশি বাধায় গণমিছিল পণ্ড, নতুন কর্মসূচি দিল ইসলামী আন্দোলন
নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল পুলিশের বাধায় পণ্ড হওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী নতুন কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, বৃহস্পতিবার প্রতিটি জেলা, প্রতিটি মহানগরে ইসলামী আন্দোলন মিছিল করবে। সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মেনে নেব না। আওয়ামী…
-

নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল
একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকাল সাড়ে ৩টার পর বায়তুল মোকাররম উত্তর গেটে থেকে এই গণমিছিল শুরু হয়। এর আগে বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হন দলটির নেতাকর্মীরা। এরপর সেখান থেকে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল শুরু করেন তারা। এই গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম…
-

সংলাপের আর কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তাফশিল ঘোষণা হবে। সংলাপের আর কোনো সুযোগ নেই। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পিটার হাসের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই মন্তব্য করেন। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি দলীয় সভাপতিসহ নেতৃবৃন্দকে জানানো হবে।…
-

নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে যাওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। এ অবস্থায় নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় জিএম কাদের প্রশ্ন রেখে বলেন, এখন যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?…
-

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে : আমু
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের ভরাডুবি হবে জেনে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার বিকল্প কোনও নেতৃত্ব নেই এই দেশে।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বিএনপি ষড়যন্ত্র করছে দেশের মানুষের বিরুদ্ধে। আগামী দিনে শেখ হাসিনাকে বিজয়ী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা…
-

মার্কিন পরামর্শে নির্বাচনে যেতে রাজি নয় তারেক জিয়া,বিএনপিতে ভাঙনের সুর
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শর্তহীন সংলাপের প্রস্তাব দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে যাবারও পরামর্শ দিচ্ছে। নির্বাচনে গিয়ে যদি তারা দেখে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না, তখন নির্বাচন থেকে সরে যাওয়া বা নির্বাচনের ব্যাপারে আপত্তি তোলার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিএনপির অধিকাংশ নেতা এই প্রস্তাবে রাজি হলেও লন্ডনে পলাতক তারেক জিয়া এই প্রস্তাবে সম্মত হননি।…
-

বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক
বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির ফলে সৃষ্ট নানা সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি এটুকু বলবো যে, ওদের সুমতি হোক। এই ধ্বংসযজ্ঞ ও অগ্নিসন্ত্রাস বন্ধ করুক।’ মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনা সরণি (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায়…