Category: রাজনীতি
-

স্বতন্ত্রদের বিরুদ্ধে আ. লীগের প্রার্থীদের নজিরবিহীন তৎপরতা : ১০০ আসনে নৌকা কোনঠাঁসা
আওয়ামী লীগের প্রার্থীরা আরাম আয়েশের একটি নির্বাচন চেয়েছিলেন। তারা ভেবেছিলেন যে, তাদের নিজের পছন্দের একজন ডামি প্রার্থী থাকবে, তিনি নামকাওয়াস্তে ভোটে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে তার জয় সুনিশ্চিত হবে। আওয়ামী লীগের অধিকাংশ প্রার্থীর প্রথম পরিকল্পনা ছিল ২০১৪ এর মতো একটি নির্বাচন করবেন, যেখানে বিনা খরচে বিনা ভোটে তারা আবার এমপি হবেন। কিন্তু আওয়ামী লীগ সভাপতি…
-

মির্জা ফখরুলকে কেন জামিন নয়: হাইকোর্ট
প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আগামী সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিন সকাল…
-

কোনো স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
নির্দিষ্ট কিছু আসনে জয়ের নিশ্চয়তা নিয়ে ভোটে যেতে চায় জাতীয় পার্টি। নৌকার প্রার্থী থাকলে জয় নিয়ে সন্দিহান নেতারা। ফলে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির এখন দরকষাকষি চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আসনে নৌকার কোনো প্রার্থী থাকবে না, এমন নিশ্চয়তাও চেয়েছে দলটি। জাতীয় পার্টির তৃণমূল নেতারা মনে করছেন, নৌকার প্রার্থীদের সঙ্গে ভোট…
-

স্বতন্ত্র আতঙ্কে জোট ও আ. লীগের দুর্বল প্রার্থিরা: বসিয়ে দিতে তৎপরতা
স্বতন্ত্র প্রার্থিদের জনপ্রিয়তার কাছে ক্রমশ কোনঠাঁসা হয়ে পড়ছে জোট ও আওয়ামী লীগের দুর্বল প্রার্থিরা। এবারের নির্বাচনে নৌকা ও জোটের অনেক প্রার্থিরই ভরাডুবি ঘটবে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থিদের জনপ্রিয়তার দাপটে তার আলামত এখনই দৃশ্যমান। এতদিন নৌকা পাওয়া মানেই নিশ্চিত বিজয় মনে করেছিল যেসব প্রার্থিরা এবারের নির্বাচনে ইতিমধ্যেই তাদের কপালে চিন্তার বলীরেখা পড়তে শুরু করেছে।কেন্দ্রিয় কতিপয় নেতা আ,লীগের…
-

১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা করবে আ.লীগ
আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশের অনুমতি না পেয়ে ঘরোয়া আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেদিন সকালে শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ নয় আলোচনা…
-

৩০ আসনে দলিয় প্রার্থীকে প্রত্যাহার করে নিতে পারে আওয়ামী লীগ
আওয়ামী লীগ যে ২৯৮ টি আসনে প্রার্থী দিয়েছে, তাদের মধ্যে অন্তত ৩০ জনকে বসিয়ে দিতে পারে দলটি। জাতীয় পার্টি এবং ১৪ দলের সাথে আসন সমঝোতার জন্য তাদের ‘ত্যাগ স্বীকার’ করতে হতে পারে। আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগ তার শরীকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ১৪ দলের শরীকরা ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করলেও জাতীয় পার্টি লাঙ্গল নিয়েই…
-

স্বতন্ত্র ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ১৭ ডিসেম্বরের পর : বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আগামী ১৭ ডিসেম্বরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরে নিজ বাড়িতে কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাহাউদ্দিন নাছিম বলেন, এবারের নির্বাচনকে…
-

১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ ঘিরে ইসির নির্দেশনা
আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, সমাবেশের অনুমতির জন্য আমরা এখনো কোনো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে…
-

আ. লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ স্বতন্ত্র প্রার্থী এমপি’র ভাগ্য নির্ধারন হবে ১৬ ডিসেম্বর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে এই সংসদ সদস্যরা নির্বাচন কমিশনে (ইসি) তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলিয় বিধিনিষেধ শিথিল থাকায় তারা সংসদ সদস্য ও দলিয় গুরুত্বপর্ণ পদে থেকেই চোখ রাঙাচ্ছেন নৌকার প্রার্থিদেরকে। তাদের প্রার্থি হওয়ায় দলিয় বিভক্তি প্রকট ২৭ আসনেই।এদের মধ্যে অনেকই জয় লাভ…
-

জিএম কাদের-রাঙ্গাসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রমের প্রথম দিনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন), রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ), রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন)…