Category: রাজনীতি
-

নির্বাচনী উত্তাপ সংকটে ১৯২ আসনে দু:শ্চিন্তায় আওয়ামী লীগ
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৭ জানুয়ারি। এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপির অংশগ্রহণ ছাড়াই একটি উৎসবমুখর অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় অস্ত্র প্রয়োগ করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। সারা দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচনী আমেজ তৈরি…
-

৩০ ডিসেম্বর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা দু’টিতে যোগ দিয়ে নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। জনসভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া…
-

বরিশাল পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বরিশাল সফরে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সড়ক পথে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশালে এসে পৌঁছান তিনি। বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। দুপুর ১টায় সার্কিট হাউজে আসেন আওয়ামী লীগ…
-

ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।’ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়,…
-

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা : গ্রামে আধুনিক নগর সুবিধার প্রতিশ্রুতি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ইশতেহারে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা শুরু করেন দলের সভাপতি শেখ হাসিনা। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ঘোষিত ইশতেহারে জানানো হয়, উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা,…
-

আ.লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশের প্রতিটি জেলার উন্নয়নে কাজ করছে সরকার। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশে আর কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায়…
-

অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা লেবার পার্টির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ লেবার পার্টি। আজ (বুধবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মো মনির হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন,…
-

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার কাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় পার্টি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘নির্বাচনী ইশতেহার’ ঘোষণা করবেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। অনুষ্ঠানে জাতীয় পার্টির…
-

একতরফা নির্বাচনে তামাশার উৎসব করছে আওয়ামী লীগ- ডা. ইরান
একতরফা নির্বাচনে তামাশার উৎসব করছে আওয়ামী লীগ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিএনপির অফিসে তালা ঝুলিয়ে ও নেতা-কর্মীদের কারাগারে আটকে রেখে সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করছে। দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর লক্ষাধিক মিথ্যা ও বানোয়াট মামলায় নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের মাধ্যমে প্রতিহিংসার দাবানল জ্বালিয়ে দিয়েছে। নেতা-কর্মীদের…
-

২৭ ডিসেম্বর নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৭ ডিসেম্বর দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। দলের সভাপতি নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন বলেও জানান তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন । এ সময় আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল…