Category: রাজনীতি
-

বিএনপির নেতাকর্মীরা যে ভাবে কেন্দ্রীয় কার্যালয়ের দখল নিলো
আড়াই মাস পর কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিল বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা তারা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবস্থান করছেন। তার নেতৃত্বেই তালা ভাঙে নেতাকর্মীরা। অফিসে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে ২ মাস…
-

জি এম কাদের ও চুন্নুর পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। বুধবার (১০ জানুয়ারি) চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভে দেখা গেছে দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা ও সাইদুর রহমান টেপাকে। বিক্ষুব্ধ টেপা লিখিত বক্তব্যে বলেন, আপনারা দেখেছেন…
-

৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল
নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে রাজধানীর পল্টন থানার ৬টি ও রমনা থানার ৩টি মামলা রয়েছে। আজ বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন। তবে ২৮ অক্টোবর…
-

লুটপাটের শপথ নিয়েছে অবৈধ সাংসদরা -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বর্তমান আওয়ামী সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ সাংসদদের নিয়ে লুটপাটের শপথ নিয়েছে আজ। দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়ে নাগরিক অধিকার হরণের এই শপথ অনুষ্ঠান দেশের সচেতন শিক্ষার্থী ও দেশবাসী মানে না। পুতুল কমিশন দিয়ে আয়োজিত এই নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে যার প্রমাণ ভোটকেন্দ্রে ভোটারদের অনুপস্থিতি। আওয়ামীলীগ দেশবিরোধী দেউলিয়া সংগঠনে…
-

আ.লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। বুধবার (১০ জানুয়ারি) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কাজে সম্পৃক্ত হয়েছিলেন কবির বিন আনোয়ার।…
-

পোড়া লাশের গন্ধ মেখে গদির লড়াই আর কতকাল?
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, পোড়া লাশের গন্ধ মেখে গদির লড়াই আর কতকাল চলবে? কতকাল সাধারন মানুষ এই ধরনের নৃশংস ঘটনার বলি হবে। জনমনে প্রশ্ন ক্ষমতার রাজনীতির এই…
-

এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ফলাফলও নির্ধারিত: মঈন খান
আগামী ৭ই জানুয়ারি এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এসময় তিনি অভিযোগ করেন, সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও চাপ দেয়া হচ্ছে, ভাতাকার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেয়া হচ্ছে। নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের…
-

৬ থেকে ৮ জানুয়ারি ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির
জাতীয় নির্বাচন ভোটের আগে সরকার পতনের একদফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ৬ জানুয়ারি সকাল ৬ টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জনগণের উদ্দেশ্যে…
-

বিএনপি নতুন কর্মসূচি দিয়ে বছর শুরু করল
সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বছরের প্রথম দিন নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন আবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে। বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবেন। সোমবার (১ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব…
-

আওয়ামী লীগ ১১৮টি আসনে, স্বতন্ত্র ৬০ থেকে ৮০ টি আসনে নিশ্চিত জয়ের পথে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চলমান। ৭ জানুয়ারি ভোটের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে ৩০০ আসনের বিপরীতে শতাধিকে এগিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদন সূত্র বলছে, অন্তত ১১৮ আসনে আওয়ামী লীগের নৌকা জয়ের পথে তেমন বাধা নেই। কারণ, এর অধিকাংশ আসনেই নেই শক্তিশালী বিরোধী বা স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন শীর্ষ…