স্টাফ রিপোর্টার: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে এই ব্যতিক্রমী ফল আসে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হন।
তিনি মোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বড় ভাই বিএনপির প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট।দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৮৭।
ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়।
ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।রাতভর গণনা শেষে শুক্রবার ভোর তিনটার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
ফল ঘোষণা করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বেসরকারিভাবে ফল নিশ্চিত করেন।
মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন।
পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি।
ভোটের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ।
ফল ঘোষণার পর মোস্তাফিজুর রহমান বলেন, এখন তিনি সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চান।তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ জয়-পরাজয় যেন পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব না ফেলে—এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
এই আসনে জাতীয় পার্টি,ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন।





