সদরুল আইন: প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করেন।
বিদিশার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ।
এর আগে, প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।
