কুড়িগ্রাম প্রতিনিধি: ২১ জানুয়ারি ২০২৬ , ৯:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে চারটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় পুরো মিলনায়তন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করার প্রস্তুতি নিতে থাকেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,
“প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলায় নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানাচ্ছি।”
কুড়িগ্রাম-১ আসন
বিএনপি — সাইফুর রহমান রানা (ধানের শীষ)
ইসলামী আন্দোলন বাংলাদেশ — হারিসুল বারী রনি (হাতপাখা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী — আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা)
জাতীয় পার্টি — এ কে এম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল)
গণঅধিকার পরিষদ — বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)
স্বতন্ত্র — মো. আব্দুল হাই জাকের পাটি (গোলাপ ফুল)
কুড়িগ্রাম-২ আসন
বিএনপি — সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ)
এনসিপি — আতিকুর রহমান মুজাহিদ (শাপলা কলি)
ইসলামী আন্দোলন বাংলাদেশ — মাওলানা নূর বখত মিঞা (হাতপাখা)
জাতীয় পার্টি — পনির উদ্দিন আহমেদ (লাঙ্গল)
বাংলাদেশ জাতীয় পার্টি — আতিকুর রহমান (কাঁঠাল)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি — নুর মোহাম্মদ (কাস্তে)
নাগরিক ঐক্য — মো. আব্দুস সালাম (কেটলি)
এবি পার্টি — মো. নজরুল ইসলাম খান (ঈগল)
কুড়িগ্রাম-৩ আসন
বিএনপি — তাসভীর উল ইসলাম (ধানের শীষ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী — মাহবুবুল আলম সালেহী (দাঁড়িপাল্লা)
ইসলামী আন্দোলন বাংলাদেশ — ডা. মো. আক্কাস আলী সরকার (হাতপাখা)
জাতীয় পার্টি — আব্দুস সোবহান (লাঙ্গল)
গণঅধিকার পরিষদ — সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী (ট্রাক)
কুড়িগ্রাম-৪ আসন
বিএনপি — আজিজুর রহমান (ধানের শীষ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী — মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা)
ইসলামী আন্দোলন বাংলাদেশ — হাফিজুর রহমান (হাতপাখা)
জাতীয় পার্টি — এ কে এম ফজলুল মন্ডল (লাঙ্গল)
স্বতন্ত্র — রুকুনুজ্জামান (বালতি)
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) — রাজু আহমেদ (কাঁচি)
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) — শেখ মোহাম্মদ আব্দুল খালেক (মই)
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুড়িগ্রামে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। প্রার্থীরা এখন নিজ নিজ এলাকায় ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচি হাতে নিচ্ছেন।





