উত্তরের আলো

কুড়িগ্রাম-১ আসনে ডা.ইউনুছ আলীর মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম-১ আসনে ডা.ইউনুছ আলীর মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা কমিটির সদস্য ডা. মো. ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগণের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—নাগেশ্বরী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার,
নাগেশ্বরী পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,শহিদুল ইসলাম সরকার এবং নাগেশ্বরী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক একে এম আশরাফুল ইসলাম আপেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্যে ডা. ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি–নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।

শেয়ার: