উত্তরের আলো

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কল্যাণময় ভবিষ্যত গড়ে তুলতে আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কল্যাণময় ভবিষ্যত গড়ে তুলতে আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
Oplus_131072

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তিতে পুরোপুরি পৌঁছায়নি। যুবসমাজ বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশ্লীলতার মতো সমস্যার কারণে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে।

শনিবার সকালে খানজাহান আলী থানার পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “এই সমস্যাগুলো সমাধানে ইসলামের আদর্শের আলোকে কল্যাণময় রাষ্ট্র গড়ে তোলা জরুরি। যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের যুবকরা জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু রাষ্ট্রের অবহেলায় তাদের মেধা বিকাশের সুযোগ সীমিত। দলীয় আনুগত্য ছাড়া ব্যক্তির যোগ্যতা রাষ্ট্রীয় দায়িত্বে মান্যতা পায় না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আদর্শ যুবসমাজ প্রতিষ্ঠায় জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া। ইসলামী বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানাই।”

শেয়ার: