উত্তরের আলো

চিলমারীতে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণে আজিজুর রহমান

চিলমারীতে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণে আজিজুর রহমান

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও ২৮ কুড়িগ্রাম-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আজিজুর রহমান।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কর্মসূচির মূল বার্তা ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে আলহাজ্ব আজিজুর রহমান বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছি। ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ, যেখানে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও কল্যাণের প্রতিচ্ছবি রয়েছে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কর্মসূচি বাস্তবায়নই একটি ন্যায়ভিত্তিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার পথ দেখাবে।”

এলাকাবাসী আজিজুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং বিএনপির কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করে। গণসংযোগ কর্মসূচিতে এলাকায় প্রাণচাঞ্চল্য ও নতুন উৎসাহের সঞ্চার ঘটে।

শেয়ার: