উত্তরের আলো

‘ইসকন’নিষিদ্ধের দাবিতে চিলমারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘ইসকন’নিষিদ্ধের দাবিতে চিলমারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে চিলমারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আলেম/ ওলামা ও ছাত্র, জনতাসহ বিভিন্ন মসজিদের মুসুল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ ইসকন নিষিদ্ধের দাবি করেন তারা।

শুক্রবার আছর নামাজ পরে থানাহাট বাজার জামে মসজিদের সামন থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ  এলাকায় এ বিক্ষোভ সমাবেশ হয়।  এসময় বক্তব্য রাখেন মুফতী আব্দুল ওয়াজেদ, মাওঃ আব্দুস সালাম, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর প্রতিনিধি সাফিন সাজ্জাদ বিন মতিন,  আব্দুর রহমান পারভেজ,সাব্বির আহম্মেদ প্রমুখ।

শেয়ার: