উত্তরের আলো

আওয়ামী লীগের যৌথসভা সোমবার

আওয়ামী লীগের যৌথসভা সোমবার

আওয়ামী লীগের যৌথ সভা আগামী সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

এদিন বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ জানুয়ারি) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সব সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এই যৌথসভায় অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার: