সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।
একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮৩ জন। এতে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৮৬০ জনে দাঁড়িয়েছে।
পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ ভারতের
শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯৮৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৩৮ জন। আর ঢাকার বাইরে এক হাজার ২৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৮৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭ হাজার ৬৭১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫০ হাজার ১৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৪৯৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩ হাজার ৬২৯ জন এবং ঢাকার বাইরের ৪৫ হাজার ৮৭০ জন।
