উত্তরের আলো

লাগামহীন ওষুধের দাম

লাগামহীন ওষুধের দাম

সদরুল আইন :রোগীর চিকিৎসা খরচের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় ওষুধের পেছনে। অথচ জীবন রক্ষাকারী ওষুধের দাম নিয়ে চলছে নয়ছয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে করা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ নীতিমালা বাতিল করায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

জনগণের কথা বিবেচনা না করে ওষুধশিল্প মালিকদের খুশি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

৩ আগস্ট মন্ত্রিসভা ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা-২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি-২০২৬’ বাতিলের প্রস্তাব অনুমোদন করে। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়ার বিধান রয়েছে।

কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত তালিকার ক্ষেত্রে তা করা হয়নি। ২০২৬ সালের তালিকা বাতিল হলেও ১৯৯৪ সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আপাতত বহাল থাকবে।

শেয়ার: