Category: জাতীয়
-

দেশব্যাপী জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী উদযাপিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটিকে দেশব্যাপী ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এদিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার…
-

নিম্ন আয়ের মানুষের দুঃসময়
রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আমিরুল শাওন। থাকেন নারায়ণগঞ্জের চিটাগাং রোড। আগে অফিসের কাছাকাছি থাকলেও সংসার খরচের লাগাম টানতে দুই বছর আগে মতিঝিল থেকে একটু দূরে বাসা নেন। পুরোনো একটি মোটরসাইকেল কিনে অফিসে আসা-যাওয়া শুরু করেন। এক সন্তান, মা ও স্ত্রীকে নিয়ে শাওনের সংসার। প্রথমদিকে মোটরসাইকেল একাই ব্যবহার করতেন। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় যে…
-

প্রবাসীদের ভোটার করায় কর্তৃত্ব থাকছে না ইসির
প্রবাসীদের ভোটার করার উদ্যোগের ক্ষেত্রে কর্তৃত্ব নির্বাচন কমিশনের (ইসি) হাতে থাকছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভোটার হবেন প্রবাসীরা। দূতাবাসে নিযুক্ত জনবলকে প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ইসির দায়িত্ব। প্রবাসীদের ভোটার করার যে নীতিমালা রয়েছে, তা এই প্রক্রিয়ায় আর থাকছে না। নতুন সিদ্ধান্তের সঙ্গে পুরাতন নীতিমালা সাংঘর্ষিক বলে বলে মনে করছেন ভোটার কার্যক্রমের…
-

বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের…
-

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) । ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। ১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা…
-

রাষ্ট্রপতি নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনও অযোগ্যতা নেই: সিইসি
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনও ধরনের অযোগ্যতা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে অবান্তর বিতর্ক সৃষ্টি করা হলে সেটা হবে অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন…
-
জাতীয় জরুরি সেবাকেন্দ্র চালুর কার্যক্রম শুরু: ত্রাণ প্রতিমন্ত্রী
দেশে স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার বা জাতীয় জরুরি সেবাকেন্দ্র চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটি করা হচ্ছে। এ জন্য চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান আজ বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। মো. এনামুর রহমান…
-

দুই দেশের সম্পর্ক আরও ভালো করার জন্য এসেছেন শোলে: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশের সম্পর্ককে আরও ভালো করার জন্য এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেরেক এইচ শোলের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (ডেরেক এইচ শোলে) এসেছেন আমাদের দুই দেশের সম্পর্ককে…
-

তেল, পানি ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী
দেশের সবাইকে তেল, পানি ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘করোনাভাইরাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশনের কারণে আমাদের খুবই হিসেব করে চলতে হচ্ছে। আমি তাই সবাইকে অনুরোধ করবো- প্রত্যেকেই আপনারা বিদ্যুৎ, পানি বা তেল যা ব্যবহার করেন, সবকিছু ব্যবহারে মিতব্যয়ী হবেন।’ বুধবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘অসচ্ছল…
-

আগামীকাল চিলমারী নদী বন্দর পরিদর্শন করবেন মূখ্য সচিব
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর পরিদর্শন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা প্রশাসন। প্রশাসনের দেয়া এক চিঠিতে উল্লেখ আছে, আজ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন মূখ্য সচিব। এরপর কুড়িগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করে আগামীকাল সকাল ৯টায় চিলমারী নদীবন্দর পরিদর্শন করবেন। এরপর রৌমারী ও…