Category: জাতীয়
-

কেবলমাত্র আওয়ামী লীগই পারে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে : প্রধানমন্ত্রী
আগামী দিনেও দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, কেবলমাত্র আওয়ামী লীগই পারে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে। তিনি বলেন, আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার রক্ষা এবং জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। আমরা কাজ করে যাচ্ছি এবং এটি চালিয়ে যাব। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি কেবলমাত্র আওয়ামী লীগই…
-

দেশের ৮ অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক…
-

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলবে আজ
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে আজ পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন। আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপরই…
-

বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির ৮৮ জন গবেষক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২৩ এর বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৮ জন গবেষক। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ৭৪ জন এবং শিক্ষার্থী ১৪ জন। শুক্রবার (৩০ জুন) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়। বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক বিষয় বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করেছে অ্যালপার ডগার নামের সংস্থাটি। এ…
-

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (২৮ জুন) ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, ঈদুল আজহার পবিত্র উৎসব ত্যাগ, মমত্ব এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি দৃঢ় স্মারক হিসাবে কাজ করে।” তিনি আরও উল্লেখ করেছেন যে, ভারত ও বাংলাদেশের…
-

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে। তিনি বুধবার (২৮ জুন) সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন…
-

জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই
জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা সরেজমিন পরিদর্শনে এসেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এসময় তিনি ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া আর অন্য কোনো ব্যাগ সঙ্গে নিয়ে না আসার অনুরোধ করেছেন। বুধবার (২৮ জুন) সকালে ঈদগাহে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কমিশনার বলেন, ঢাকায় ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ…
-

রাষ্ট্রপতি পবিত্র হজ পালনে শুক্রবার সৌদি যাচ্ছেন
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার (২৩ জুন) সৌদি আরব যাচ্ছেন। প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।’ তিনি আরো বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং : বিজি ৩৩১) রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা ও…
-

আমাদের দুর্বলতা হচ্ছে আমরা আমাদের উন্নয়নটা চোখে দেখি না : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্র ও সমাজের ভালো ঘটনা ও সাফল্যের সংবাদ এড়িয়ে যাওয়া বুদ্ধিবৃত্তিক অন্যায়। সোমবার (১৯ জুন) বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ: বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার মাইলফলক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।…
-

চাঁদ দেখা গেছে, ২৯ জুন ঈদুল আজহা
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।। সে হিসেবে ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৯ জুন) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের…