Category: জাতীয়
-

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬ তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুক, বিপিএম-বার, পিপিএম-এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএমকে আনুষ্ঠানিকভাবে রীতি অনুযায়ী পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। কমিশনারের বিদায়ের…
-

গণমাধ্যমের ওপর ভিসা নীতির ব্যাখ্যা দিলেন মার্কিন রাষ্ট্রদূত
গণমাধ্যমের ওপরও ভিসা নীতি প্রয়োগ হতে পারে-এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সম্পাদক পরিষদের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠানো হলে তিনি এ ব্যাখ্যা দেন। এছাড়াও পিটার হাসের এমন বক্তব্যে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত…
-

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ লন্ডন সময় সকাল ১১টা ০৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি’র ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯ সেপ্টেম্বর রাত ১১:৪০ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের…
-

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
আগামী নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞাসহ আরও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, নানা রকম ব্যক্তির নাম নিষেধাজ্ঞার মধ্যে আসতে পারে—এরকম চিন্তা মাথায় রেখেই সরকার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা কিভাবে মোকাবিলা করতে হবে এবং এই নিষেধাজ্ঞা যেন জনজীবনে বিশেষ করে অর্থনীতির ওপর প্রভাব না ফেলে সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে ক্ষমতাসীন…
-

সৈয়দ শামসুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী ২৭ সেপ্টেম্বর (বুধবার)। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের বহুমাত্রিক এই লেখক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য সৈয়দ শামসুল হককে ‘সব্যসাচী লেখক’ বলা হয়। সৈয়দ শামসুল হক ১৯৩৫…
-

গণমাধ্যমের ওপর মার্কিন ভিসানীতি, তথ্যমন্ত্রীর উদ্বেগ
বাংলাদেশের গণমাধ্যমের ওপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে কিংবা দেবে না তাতে কিছু আসে যায় না। কিন্তু গণমাধ্যমকে ভিসানীতিতে আনা হলে তা হবে স্বাধীন গণমাধ্যমের ওপর অন্য দেশের হস্তক্ষেপ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথির…
-

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে জনসভায় যাবেন প্রধানমন্ত্রী
আগামী ১০ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-ভাঙ্গা রেল পথের। এ উপলক্ষ্যে ঢাকা থেকে ট্রেনে করে পদ্মা রেল সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙ্গা উপজেলা সদরের কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় ও প্রস্তুতিমূলক…
-

লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসে দুইটি…
-

গণমাধ্যমকেও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনার কথা জানাল যুক্তরাষ্ট্র
সরকারি দল, বিরোধীদল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ২৪ সেপ্টেম্বর, রবিবার একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি একথা বলেন। উল্লেখ্য, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক…
-

সরকারের সহায়তায় সুষ্ঠু নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইইউকে সিইসি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (২৩ সেপ্টেম্বর) ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিকে ওই চিঠি পাঠান সিইসি। চিঠিতে সরকারের সহায়তায় সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে ইইউকে আশ্বস্ত করেন সিইসি। রবিবার (২৪ সেপ্টেম্বর) ইইউকে সিইসির চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত…