Category: জাতীয়

  • জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

    জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

    জেলহত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৩ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দলটির কেন্দ্রীয় নেতারা এ শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া…

  • ওমানে বাংলাদেশিদের ভিসা স্থগিতের কারণ জানা গেল

    ওমানে বাংলাদেশিদের ভিসা স্থগিতের কারণ জানা গেল

    বাংলাদেশিদের জন্য হঠাৎ করেই ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা না দেওয়া এবং ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করেছে রয়্যাল ওমান পুলিশ (আরপিও)। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশিরা বিপুল টাকা খরচ করে ওমানে গিয়ে ঠিকমতো কাজ পাচ্ছে…

  • আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা দেবো: প্রধানমন্ত্রী

    আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা দেবো: প্রধানমন্ত্রী

    সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড গঠন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে পেশা হিসেবে সাংবাদিকতা উচ্চমানের। এ পেশা মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা অনুদান দেবো। বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজ) সম্মেলনে এ কথা বলেন তিনি।…

  • জাতিসংঘের বিবৃতির প্রতিবাদ জানালো সরকার

    জাতিসংঘের বিবৃতির প্রতিবাদ জানালো সরকার

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সাম্প্রতিক বিবৃতির প্রতিবাদ জানিয়েছে সরকার। বুধবার (১ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর আগে ওএইচসিএইচআর মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সংকটের এ সময়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে নির্বাচনের আগে, নির্বাচনের…

  • যোগাযোগ খাতে আ.লীগ সরকারের সাফল্য সর্বমহলে প্রশংসিত

    যোগাযোগ খাতে আ.লীগ সরকারের সাফল্য সর্বমহলে প্রশংসিত

    সহনশীলতা নিশ্চিতকরণে নারীদের প্রয়োজনীয়তার দিকে আমাদের গভীরভাবে নজর দিতে হবে। পঞ্চমত আমাদের অবশ্যই নারীদের জন্য টেকসই ও সক্রিয় রাজনৈতিক ক্যারিয়ার গঠনের একটি সুষম প্রতিযোগিতার ক্ষেত্র গড়ার প্রচারণা চালাতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ ব্রিকসের অর্থনৈতিক বাতায়ন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে। ব্রিকসের চেয়ার দক্ষিণ আফ্রিকা কর্তৃক আয়োজিত এ সভার মূল প্রতিপাদ্য ছিল:…

  • রোববার রাষ্ট্রপতির সঙ্গে ইসি’র বৈঠক, তারপর যে কোন মুহূর্তে দ্বাদশ সংসদ নির্বাচনের তপসীল

    রোববার রাষ্ট্রপতির সঙ্গে ইসি’র বৈঠক, তারপর যে কোন মুহূর্তে দ্বাদশ সংসদ নির্বাচনের তপসীল

    সদরুল আইন, প্রধান প্রতিবেদকঃ নির্বাচন কমিশন এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কর্মব্যস্ত সময় পার করছে। আজ প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী ৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকেই নির্বাচনের বিস্তারিত পরিকল্পনার কথা মহামান্য রাষ্ট্রপতিকে জানাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর যেকোনো দিন নির্বাচনের তফসিল…

  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৪০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

    বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৪০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

    ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে বুধবার ( ১ নভেম্বর) সকালে ১৪০ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে…

  • তিন প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

    তিন প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

    ভারতীয় সহায়তায় বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১ নভেম্বর) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প তিনটি উদ্বোধন করেন। প্রকল্প তিনটি হলো আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ; খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২।…

  • দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু আজ থেকে

    দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু আজ থেকে

    সদরুল আইনঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হচ্ছে আজ থেকে। বুধবার (০১ নভেম্বর) থেকে পরবর্তী নব্বই দিন অর্থাৎ আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের পরিবেশ অনুকূল বা…

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদী ৩ প্রকল্পের উদ্বোধন করবেন আজ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদী ৩ প্রকল্পের উদ্বোধন করবেন আজ

    ভারতের অর্থায়নে বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্প, বুধবার (১ নভেম্বর) যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন তারা। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‌‌প্রকল্পগুলো ভারতের সহায়তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যা এই অঞ্চলে সংযোগ এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে। প্রকল্প তিনটি…