Category: জাতীয়
-

ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি। ব্যারিস্টার মইনুলের জুনিয়র ব্যারিস্টার হাসান এম এস আজিজ তার সিনিয়রের মারা যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন…
-

প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে : ইসি আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিদেশিরা কখনোই আমাদের চাপ দেয়নি। আমাদের এ ধরনের চাপ দেওয়ার রাইটও কারও নেই। কারণ আমরা স্বাধীন সার্বভৌম দেশ। নির্বাচন কমিশন সেই স্বাধীন দেশের সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান। আমাদের প্রতি কারও কোনো চাপ নেই। শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন অন্য সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে…
-

সারাদেশে ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন
দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, এ বিষয়টি নিয়ে কমিশন বৈঠকে…
-

প্রার্থিতা ফিরে পেতে ১৮৩ জনের আপিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের আরও ১৪১ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। এ নিয়ে দুই দিনে প্রার্থিতা ফিরে পেতে ১৮৩ জন আবেদন করেন। বুধবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার। রাজধানীর…
-

সারাদেশে ৭৩১ জনের মনোনয়ন বাতিল, ১৯৮৫ প্রার্থি বৈধ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে ঘোষণা করেছে ইসি। আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে ইসিতে আগামীকাল…
-

আজ শেখ মনির ৮৫তম জন্মদিন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গেই শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মণিকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। শেখ…
-

১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ ঘিরে ইসির নির্দেশনা
আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, সমাবেশের অনুমতির জন্য আমরা এখনো কোনো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে…
-

বদলি হচ্ছেন ডিএমপির ৩৩ থানার ওসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে ঢাকা মহানগর পুলিশের ৩৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হচ্ছে। আর এ সংক্রান্ত একটি আদেশ ডিএমপি সদর দপ্তরে প্রস্তুত হচ্ছে বলেও জানা গেছে। রবিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার। তিনি জানান, ইলেকশন কমিশনের নির্দেশে ডিএমপির…
-

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে দীপু মারা গেছেন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি…
-

অসঙ্গতি এবং সাক্ষর জালিয়াতির কারনে বহু স্বতন্ত্র প্রার্থির প্রার্থিতা বাতিল করতে যাচ্ছে ইসি
সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি নির্দিষ্ট সময়ে উপস্থাপন করতে হয়। এ সম্পর্কিত একটি বিধিমালা রয়েছে যা স্বতন্ত্র প্রার্থী (প্রার্থিতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা ২০১১ হিসেবে পরিচিত। ওই বিধিমালার বিধি ৪ অনুযায়ী প্রার্থীতার সমর্থন সূচক তালিকা যাচাই করবেন রিটার্নিং…