Category: সারাদেশ
-

চিলমারীতে বন্যায় ব্যাপক ফসলের ক্ষতি
কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্থ ফসল ভেসে উঠতে শুরু করেছে। পানির নিচ থেকে ভেসে উঠছে পাঠ, আমন বীজতলা, বেগুন ও মরিচের ক্ষেত সহ বিভিন্ন সবজির ক্ষেত। ভেসে গেছে মাছের খামার। নদী গর্ভে বিলীন হয়েছে অসংখ্য ঘর বাড়ি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমন বীজতলা ৪৬ হেক্ট্রর, পাট…
-

চিলমারীতে সংযোগের ত্রাণ সহায়তা পেলো একশো পরিবার
কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত একশো পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ। সোমবার উপজেলার সবুজ পাড়া, জোড়গাছ, বহেরভিটা, পাত্রখাতা, রমনা ঘাট এলাকায় এসব ত্রাণসহায়তা দেয়া হয়। বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির অর্থায়নে সংযোগের সহায়তায় এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
-

ইউনিভার্সাল এমিটি’র ত্রাণ সহায়তা পেলে চরের শতাধিক পরিবার
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের ত্রান সহায়তা পেয়েছেন বন্যাকবলিত একটি চরের শতাধিক পরিবার। শুক্রবার (১২জুলাই) উপজেলার নয়ারহাট ইউনিয়নের নাইয়ারচরে এসব ত্রান সহায়তা দেয়া হয়েছে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চিফ অফ প্রজেক্টর কোর্ডিনেটর মো মেহেদী হাসান দূর্জয় সহ সংগঠনের অন্য সদস্যরা। প্রতিটি ত্রাণ সহায়তার প্যাকেজে ছিল চিড়া, মুড়ি, চিনি, রুটি ও বিস্কুট।
-

তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষকের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের হারিয়ে যাওয়া পেনশনের এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে দিয়েছে চিলমারী মডেল থানা পুলিশ। গত ৯ জুলাই ভুক্তভোগী ওই শিক্ষক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় সেই হারানো টাকা শুক্রবার (১২ জুলাই) উদ্ধার করে দিতে সক্ষম হয়েছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ…
-

ভূমি দখলের অভিযোগ এনে সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ও উপজেলা আ‘লীগের আংশিক কমিটির সভাপতি জাকির হোসেনের এমপির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ এনে উপজেলা আ‘লীগের আংশিক কমিটির অধিকাংশ নেতাকর্মীরা এই সংবাদ সম্মেলন পালন করেন। বৃহস্পতিবার ১১ জুলাই দুপুর ২ টার দিকে উপজেলা আ‘লীগের একাংশ কমিটির আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন…
-

উলিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।” গন্য করি সবাইকে,বাদ রাখিনা কাউকে ” এই প্রতিপাদ্য ধারন করে অনুষ্ঠিত হয়েছে। ১১ই জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে একটি র্যালী বাহির হয়ে মধ্য বাজার লাইন ক্রসিং থেকে ফিরে পরিবার পরিকল্পনা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…
-

বাবার লাশ দাফন শেষে কাউনিয়ায় এইচএসসি পরীক্ষা দিল স্বর্ণালী
বাবার লাশ দাফন শেষে শোকার্ত অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিল সুমাইয়া ইয়াসমীন স্বর্ণালী। সে তিস্তা ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাশপাড়া গ্রামের বাসিন্দা সুমাইয়া ইয়াসমীন স্বর্ণালীর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম বাবু (৬২)…
-

উলিপুরে নদী ভাঙ্গন পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চরে ১৩০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, এক কেজি করে মুসুর ডাল, লবণ, চিনি, এক লিটার সোয়াবিন তেল, গুঁড়া মরিচ ১’শ গ্ৰাম, হলুদ ২’শ গ্ৰাম, ধনিয়া গুড়া…
-

ফের ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামের চিলমারীতে গেলো কয়েকদিন ধরে ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও গতরাত থেকে আবারও অস্বাভাবিকভাবে পানি বাড়তে শুরু হয়েছে। এতে আবারও চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চিলমারীর দায়িত্বে থাকা গ্যাজ পাঠক জোবাইর হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি কমে গতকাল পর্যন্ত পানিবন্দীর সংখ্যা ছিল প্রায়…
-

চিলমারীতে আওয়ামী লীগের সাড়ে ৫ হাজার গাছের চারা রোপন
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রজাতির সাড়ে ৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রমনা ও থানাহাট ইউনিয়নের বিশ্ব রোডে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ…