ধর্ম ও নৈতিকতা

সংযোগ ফাউন্ডেশনের‘স্বাবলম্বী প্রজেক্ট’-এর আওতায় দুই অসহায় পরিবারকে গরু উপহার

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১০ মার্চ ২০২৬ , ৫:০২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে ‘স্বাবলম্বী প্রজেক্ট’-এর আওতায় দুইটি অসহায় পরিবারের মাঝে গরু উপহার প্রদান করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গরু পালন করে সুবিধাভোগীরা যাতে নিয়মিত আয় করতে পারেন এবং নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে সক্ষম হন— সেই লক্ষ্য নিয়েই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গরু প্রাপ্ত সুবিধাভোগীরা হলেন— মো. গোলা রহমান, মুদাফৎথানা বেলের ভিটা, চিলমারী, কুড়িগ্রাম এবং মোছা. ফুলো খাতুন, চর হরিপুর ডাঙ্গারচর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
গরু প্রদান কার্যক্রমে সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন— মো. রবিউল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম সীমান্ত, মো. সিফাত ইসলাম, মো. খোরশেদ আলম ও মো. সামিউল ইসলাম রিপন।
সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।