ধর্ম ও নৈতিকতা

কুড়িগ্রাম-৪ আসনের সকল মানুষকে গোলাম মোস্তাফার ঈদের শুভেচ্ছা

  ডেস্ক রিপোর্ট : ২৬ মে ২০২৬ , ১১:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তাফা।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
তিনি বলেন, “রৌমারী, রাজিবপুর ও চিলমারীর মানুষ দীর্ঘদিন ধরে নানা অবহেলা ও পিছিয়ে পড়ার কষ্ট বয়ে বেড়াচ্ছে। এই জনপদের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।”
গোলাম মোস্তাফা আরও বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। কুড়িগ্রাম-৪ আসনের সকল মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করুন—এটাই আমার প্রত্যাশা।”
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।