উত্তরের আলো

লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

ভারতের লাদাখে একটি সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৯ সেনা নিহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরের এক সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেছে। এতে গাড়ির ৯ সেনা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ডেঙ্গু জ্বরে আরও ১৩ মৃত্যু, আক্রান্ত ১৯৮৩

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সেনা ছিলেন। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে লাদাখ পুলিশ জানিয়েছে।

মাঠে বসে মেসির খেলা দেখতে গুণতে হবে ১৩ লাখ টাকা

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সেনারা গাড়িতে করে কারু ঘাঁটি থেকে লেহর কাছের কিয়ারিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

শেয়ার: