উত্তরের আলো

পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন

পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

কুড়িগ্রাম প্রতিনিধি: পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুরসহ জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো পূর্বনির্ধারিত নালিয়ার দোলা এলাকায় নির্মাণের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক ও গীতিকার খ. ম. আলী সম্রাট, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মো. আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সিরাজুল ইসলাম, শিক্ষক মো. নুরুন্নবী সরকার, মো. জয়নাল আবেদীন, নারী উদ্যোক্তা মেরিনা লাভলী, রাজু আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য নালিয়ার দোলা পূর্বনির্ধারিত স্থান। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু করতে হবে।

তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার: