উত্তরের আলো

চিলমারীতে মাদককারবারী জাফর গ্রেফতার

চিলমারীতে মাদককারবারী জাফর গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান চালিয়ে জাফর মিয়া(২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার(১৮ নভেম্বর) রাতে চিলমারী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে রমনা মডেল ইউনিয়নের খরখরিয়া পাঁচগ্রাম এলাকা থেকে আটক করেন। এতথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার।

​গ্রেপ্তারকৃত আসামি মো. জাফর মিয়া ওই এলাকার মো. আজিজুল হকের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, জাফর মিয়া দীর্ঘদিন থেকে মাদক কারবারি সহ বিভিন্ন অপকর্মের সাথে জরিত ছিলেন। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে চিলমারী মডেল থানার মামলা মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলাটি রুজু করা হয়।

ওসি নয়ন কুমার বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে কুড়িগ্রামের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার: