উত্তরের আলো

কাল ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

কাল ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আগামীকাল রবিবার ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে হচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদলের এই সফর।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে।

আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও রয়েছেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

শেয়ার: