সারাদেশ

ঈদের দিন উপহার নিয়ে অসহাদের বাড়িতে যুবদল নেতা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৮ মে ২০২৬ , ৫:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই শতাধিক অসহায়-হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে বাড়ি বাড়ি পৌছে দিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া, বেলেরভিটা, মসজিদের পাড়, ডাওয়াটারী, মাটিকাটা মোড় ও পাম্প মোড় এলাকার দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

যুবদল নেতা জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, ত্যাগের মহিমায় ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যক্তিগত অর্থায়নে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। যাতে ঈদের আনন্দ থেকে অসহায় দরিদ্র পরিবার গুলো বঞ্চিত না হয়। আগামী দিনেও এ ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুসাইন মোহাম্মাদ বিপ্লব, জামিউল ইসলাম জনি, থানাহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নান্টু মিয়া, স্বেচ্ছাসেবক নেতা নাজমুল ইসলাম, বিপুল মিয়া, রেজাউল প্রমূখ।