চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৩ জুলাই ২০২৬ , ৬:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেনের সুবিধা প্রচারে কুড়িগ্রামের চিলমারীতে মতবিনিময় সভা ও ক্যাশলেস লেনদেন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসি, চিলমারী শাখার উদ্যোগে থানাহাট বাজার বড় মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানিন। বিশেষ অতিথি হিসেবে সাবেক চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহিন, উলিপুর পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আশরাফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ডিজিটাল ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই সহজ, দ্রæত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস লেনদেন কার্যক্রমের উদ্বোধন করা হয়।











