সারাদেশ

বজরা ইউপি নির্বাচন:চেয়ারম্যান পদে আলোচনায় আল-আমিন খান লিমন

  ডেস্ক নিউজ ৯ জুন ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১০নং বজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূলের পরিচিত মুখ ও সাবেক ছাত্রনেতা আল-আমিন খান লিমন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে জোড়ালো ভাবে।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আল আমিন খান লিমন বর্তমানে বজরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আল আমিন খান, ভিপিআই পলিটেকনিক শাখা ছাত্রদল,কুড়িগ্রামের যুগ্ম আহবায়ক হিসাবে রাজনিতি শুরু করেন পরবর্তীতে, বজরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, বজরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে বজরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ ছিলো তার। নিজ এলাকায় সংগঠনের ভিত্তি মজবুত করতে ভূমিকা রেখেছেন জোড়ালো ভাবে।
ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয় দেওয়া এই তরুণ রাজনৈতিক কর্মী এলাকায় মানবিক ও সাধারণ জীবন যাপনের জন্য বেশ সুপরিচিত। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, বিপদে-আপদে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, আল আমিন খান নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন। পাশাপাশি ধর্মীয়, ক্রীড়া,সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং উন্নয়নমূলক নানা উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে এটি আলাদা করে জনপ্রিয়তা তৈরী করেছে।

প্রার্থিতা ঘোষণার সময় আল-আমিন খান বলেন, আমি এই এলাকার সন্তান,এখানেই জন্ম এখানেই বেড়ে ওঠা,মানুষ সপ্ন দেখে আমিও সপ্ন দেখি, বজরা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দেয়ার। এলাকার মানুষের সমর্থন ও দোয়া থাকলে আমি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে পারব।
নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও জানান তিনি এবং ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবেন।

এদিকে, আল-আমিন খান লিমনের প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, তৃণমূলের সঙ্গে তার সংযোগ এবং সাংগঠনিক অভিজ্ঞতা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে বলে মনে করেন তারা।