উত্তরের আলো

চিলমারীতে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

চিলমারীতে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম ও কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খান শাহীন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আবু হোসাইন সিদ্দিক রানাকে আহবায়ক এবং মাহমুদুল হাসান বাবু, একে.এম নাদিরুজ্জামান রাসেল ও সোহেল রানা সাদ্দামকে যুগ্ম আহবায়ক করা হয়।

চিঠিতে চিলমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি পুর্নগঠন করা হয়।

শেয়ার: