উত্তরের আলো

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোঃ আব্দুল্লাহ্ (১৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর উপজেলার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ্ উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার মোঃ ইয়াকুবের পুত্র। সে পরিবারের সঙ্গে ঢাকার জুরাইন এলাকায় বসবাত করত।

স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ্ বেড়াতে এসে কাউকে কিছু না বলে মামার মোটর সাইকেল নিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সার্ভিস লেনের বেজগাঁও এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সাথে স্ব-জরো ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ্ মারা যায়।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কৃষ্ণ কুমার সিংহ জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার: