কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন শেষে র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনটি।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও রমনা ইউপির সাবেক চেয়ারম্যান নুর ই এলাহী তুহিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা, সদস্য রঞ্জু, বাচ্চু মিয়া, আঙ্গুর মিয়া, মমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
