উত্তরের আলো

রংপুরে সাংবাদিক ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে সাংবাদিক ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ-ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার ও বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়ার দাবীতে সাংবাদিক সমাবেশ রবিবার দুপুরে এসোড হল রুমে অনুষ্ঠিত হয়েছে। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও আরপিইউজে সাধারণ সম্পাদক যমুনা টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন,সাবেক সহকারী মহাসচিব আহমদ মতিউর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব রংপুর মহানগর শাখার আহবায়ক ডা.নিখিলেন্দ্র শংকর গুহ রায়,জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড.রোকনুজ্জামান বক্তব্য রাখেন রংপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, সাংবাদিক রেজাউল করিম, মমিনুল ইসলাম রিপন,হুমায়ুন কবীর মানিক,চঞ্চল মাহমুদ,আব্দুল কুদ্দুছ বসুনিয়া, মাসুদ পারভেজ প্রমূখ।

শেয়ার: