উত্তরের আলো

কাউনিয়ায় চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন

কাউনিয়ায় চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন

 

কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ- সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকগণ রবিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে চিকিৎসকগণ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মীর হোসেন,জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডাঃ খন্দকার মমিনুল ইসলাম, জুঃ কঃ (অর্থপেডিক্স) ডাঃ মোঃ জহুরুল ইসলাম, জুঃ কঃ( গাইনী) ডাঃ সিনথিয়া সিদ্দিকা প্রমূখ।

শেয়ার: