জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তিসতা ডিগ্রী কলেজের আয়োজনে গত শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণঢ্য আনন্দ র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে কলেজ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, মোবাশে^রুল ইসলাম, মোঃ সারওয়ার আলম, মনি মোহন বর্মন, মুশফিকুর রহমান, প্রভাষক আরিফুর রহমান, মাহাফুজা বেগম মিলকি, এজাহারুল হক, আলাউদ্দিন, শহিদুল ইসলাম, জাহাঙ্গির আলম সুমন প্রমূখ।
উত্তরের আলো
তিসতা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন
