কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের বন্দরঘাটে হঠাৎ দমকা হাওয়ায় ৭টি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ডুবে যাওয়া নৌকা গুলি ভেঙে চুরমারা হয়ে যায় এবং নৌকায় পারাপারার জন্য থাকা ৫০বস্তা ইউরিয়া সারসহ বিভিন্ন মালামাল হারিয়ে গেছে বলে জানা যায়। মঙ্গলবার (২জুন) বিকেলে উপজেলার রমনাঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর ছিল রৌদ্রোজ্জ্বল আকাশ। দুপুরের পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসে। এ সময় ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর ঘাটে বেঁধে রাখা সাতটি নৌকা নদে ডুবে যায়। এতে ডুবে যাওয়া নৌকা গুলি ভেঙে চুরমারা হয়ে যায় এবং নৌকায় পারাপারার জন্য থাকা ৫০বস্তা ইউরিয়া সারসহ বিভিন্ন মালামাল হারিয়ে গেছে বলে জানা যায়।
নৌকার মালিক লিপু মিয়া জানান,হঠাৎ করে সৃষ্ট দমকা হাওয়ায় সাতটি নৌকা ভেঙে ডুবে যায়।ঘাটে বেঁধে রাখা তার নৌকাটিও ঝড়ের কবলে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।
চিলমারী রমনাঘাট ইজারাদার আনোয়ারুল ইসলাম বলেন, ঝড়হাওয়ায় ঘাটে বাঁধা নৌকা প্রচন্ড বাতাসে ব্লক পিচিংয়ের সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায় অন্তত পাঁচটি নৌকা। এছাড়াও আরও বেশকিছু নৌকার ক্ষয়ক্ষতি হয়েছে।
