উত্তরের আলো

রৌমারীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদের জন্মদিন পালন

রৌমারীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদের জন্মদিন পালন

কুড়িগ্রামের রৌমারীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় রৌমারী প্রেস ক্লাবে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জিম, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাশেদ মো. নাফিস হৃদয়, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ ও জাহিদুল ইসলাম জাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, সদস্য আহসান হাবিব কাজল ও ওয়ালিদ বিন বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপনুজ্জামান রিপন, সাব্বির আহমেদ ও মোর্তুজ আলী।
আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ এবং রৌমারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিম।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা সালাউদ্দিন আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

শেয়ার: