কুড়িগ্রাম প্রতিনিধি: ১৪ এপ্রিল ২০২৬ , ৩:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একুশে টেলিভিশন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আলোচনা সভা, কেক কাঁটা, বৃক্ষ রোপণ, র্্যালীর মাধ্যমে মনোরম পরিবেশে কুড়িগ্রাম প্রেসক্লাব হল রুমে মঙ্গলবার দুপুরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আহসান হাবিব নীলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ,কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব,
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি,কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, এনসিপি জেলা আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া,জেলা সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস,সাতকুঁড়ি রায় নীলু,সাংবাদিক ইউনুস আলী, ফজলে এলাহি স্বপন,রেজাউল করিম রেজা, শাহিন আহমেদ, বাদশাহ সৈকত, তুহিন, গোলাম মওলা সিরাজ,
কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ,জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, হেলাল উদ্দিন, জেলা প্রাথমিক সহকারী শিক্ষিক সমাজের সদস্য সচিব ইমারুল হক টুটুল,ছাএদলের সোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।
এসময় কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ একুশে টেলিভিশনের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের ভুয়সী প্রশংসা করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ বলেন একুশে টেলিভিশন কুড়িগ্রামের মানুষের সুখে-দুখে পাশে ছিল, সামনে আরো অগ্রণী ভুমিকা পালন করবে।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ বলেন কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা একুশে টেলিভিশন নিয়মিত তুলে ধরে আমাদের সাথে আছে।
এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি জানান একুশে টেলিভিশন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব।











