আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ৫ মার্চ ২০২৬ , ১০:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঐক্য সম্প্রীতি উন্নয়ন এই শ্লোগান কে ধারন করে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিশেষ অংশ গ্রহনে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বিশেষ অংশগ্রহণে, ইউনিটি এন্ড ইনক্লুশন উইং উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে ,অনুষ্ঠিত হয়েছে উলিপুর ডেভেলপমেন্টের মত বিনিময় সভা। উক্তি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর ব্যারিস্টার মহবুবুল আলম সালেহী।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কল্লোল কুমার মজুমদার টুটুল আহবায়ক ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইং উলিপুর ডেভলপমেন্ট ফোরাম ও স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগীতার বন্ধন অটুট রেখে উলিপুরের উন্নয়নে উপস্থিত সকলের সহায়তা চান সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। এ সময় সকলেই সহায়তা করার প্রতিশ্রুতি দেন।। নানান পেশার পেশাজীবিদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন করার জন্য সবাই পুলকিত।।





