মুক্তিযুদ্ধ

চিলমারীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল কাশেম চাঁদকে সম্মাননা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার ও চিলমারীর কৃতি সন্তান প্রকৌশলী আবুল কাশেম চাঁদকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকৌশলী আবুল কাশেম চাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ১১ নম্বর সেক্টরের অধীনে ‘চাঁদ কোম্পানি’র কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রৌমারী মুক্তিযোদ্ধা ট্রেনিং সেন্টারে দায়িত্ব পালনসহ চিলমারী ও উলিপুরের বিভিন্ন এলাকায় একাধিক সফল অপারেশনে নেতৃত্ব দেন। তার সাহসিকতা ও কৌশলী নেতৃত্ব স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রকৌশলী আবুল কাশেম চাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আ. বারী সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, পণ্ডিত বইমেলা কমিটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাজা, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদকমণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম বীর, আরিফ মিশু প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।