বিবিধ

রৌমারী মডেল প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  স্টাফ রিপোর্টার: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

“গণমাধ্যম হোক আরও স্বাধীন ও শক্তিশালী”—এই প্রতিপাদ্যের ওপর জমকালো আয়োজনে কুড়িগ্রামের রৌমারীতে ‘রৌমারী মডেল প্রেসক্লাব’-এর পথচলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন, ১২টায় বর্ণাঢ্য র‍্যালি শেষে কেক কেটে ১ বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।
রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে রৌমারী মডেল প্রেসক্লাবের ১ বছর পূর্তি বার্ষিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।
বিশেষ অতিথি: রৌমারী উপজেলা বিএনপির সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দাখিরুল ইসলাম, রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু, রৌমারী থানার এসআই শাহনেওয়াজ, বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানবজমিন রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু, দৈনিক যুগান্তর রাজিবপুর প্রতিনিধি সাদেক হোসেন ভোলা, দৈনিক মানবজমিন রাজিবপুর প্রতিনিধি আলতাফ হোসেন, দৈনিক যুগান্তর রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজু, দৈনিক কালবেলা রৌমারী উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন, দৈনিক শিরোমণি রৌমারী উপজেলা প্রতিনিধি ও রৌমারী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, রৌমারী মডেল প্রেসক্লাবের ক্যাশিয়ার শাহের আলীসহ রৌমারী মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।