ডেস্ক রিপোর্ট : ২৩ জানুয়ারি ২০২৬ , ৪:৫৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) একযোগে ভাইভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিচের কাগজপত্র জমা দিতে হবে—
:অনলাইনে আপলোড করা ছবি
:আবেদন ফরমের কপি
:নাগরিকত্ব সনদ
:জাতীয় পরিচয়পত্র
:লিখিত পরীক্ষার প্রবেশপত্র
:শিক্ষাগত যোগ্যতার সনদ
:কোটাভুক্ত প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট সনদ
:সকল কাগজপত্র ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে
:ফটোকপি জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
যেসব জেলায় প্রার্থী সংখ্যা বেশি, সেখানে একাধিক বোর্ডে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন।
পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার প্রার্থী।
মোট আবেদন ছিল ১০ লাখ ৮০ হাজার।
পদসংখ্যা ১৪ হাজার ৩৮৫টি।
চূড়ান্ত ফল ৭ ফেব্রুয়ারি সম্ভাব্য
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। সে লক্ষ্যে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।