উত্তরের আলো

ফুলবাড়ীতে ১২০বোতল ইস্কাফসহ  মাদক কারবারি আটক

ফুলবাড়ীতে ১২০বোতল ইস্কাফসহ  মাদক কারবারি আটক

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২০বোতল ইস্কাফ ও একটি অটোরিকশা সহ এক মাদক কারবারি কে আটক করেছে।

জানাযায়,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম বুধবার ১৩ (মে) গোপন সংবাদের ভিত্তিতে সকাল এগারোটায় উপজেলা সদর ইউনিয়নের কদমতলা মোড়ে একটি অটোরিকশা তল্লাশি করে বিশেষ কায়দায় তৈরি একটি বক্সের ভিতর রক্ষিত ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলের বিকল্প ১২০ বোতল ইস্কাফ সহ-০১ এক মাদক কারবারি কে হাতেনাতে আটক করে। আটককৃত মাদক কারবারি উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফারুক হোসেন ফাহিম (২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার: