দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্টের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামী মাজহারুল ইসলাম নামে এক সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার।
রোববার ৪ মে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মাজারুল ইসলামকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ। মাজারুল ইসলাম নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও দক্ষিণ বোয়ালমারী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, গ্রেফতার মাজহারুল ইসলামের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দু’টি মামলা রয়েছে,দু’টি মামলায় তিনি এজাহারনামীয় আসামী। মাজহারুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপরে সন্ত্রাসী হামলা কার্যকলাপে জড়িত ছিল। তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
