কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার ৮ (এপ্রিল) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি কর্মকর্তা রায়হান উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।
