উত্তরের আলো

ঠাকুরগাঁওয়ে এডাব কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এডাব কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ রংপুর বিভাগে কর্মরত বেসরকারি সংস্থা গুলোর পরিচালক ও কর্মকর্তাদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী এডাব কর্তৃক আয়োজিত “অর্গানাইজেশন ডেভলপমেন্ট এন্ড ম্যানেজম্যান্ট”প্রশিক্ষণ মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র ঠাকুরগাঁও এ অনুষ্টিত হয়।
৮-৯ জুলাই ২০২৪ পর্যন্ত প্রশিক্ষণে ২৪জন অংশগ্রহণ করেন।সভাপতিত্ব করেন মনোয়ারা চৌধুরী, সহ-সভাপতি এডাব,ঠাকুরগাঁও জেলা শাখা।
প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ বেলায়েত হোসেন,উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সদর,প্রশিক্ষণে প্রধান রিসোর্স পারসন হিসাবে ছিলেন মোঃ কাউসার আলম কনক এডাব এর কর্মসূচি পরিচালক,সহকারী প্রশিক্ষক ছিলেন মেহেনাজ পারভীন মালা,সার্বিক সহযোগীতায় এস,এম আনিছুর রহমান এডাব,রংপুর বিভাগীয় সমন্বয়ক,শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরবানু ,সদস্য সচিব এডাব ঠাকুরগাঁও জেলা শাখা।উক্ত প্রশিক্ষণে কুড়িগাম,লালমনিরহাট,গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার এডাব ভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন ।প্রশিক্ষণ সম্পর্কে মুল্যবান মতামত
দেন মোঃ লুৎফর রহমান সিডিডিপি’র নির্বাহী পরিচালক

শেয়ার: