নিজস্ব প্রতিবেদকঃ
আসিফ শাহরিয়ার প্রবন্ধ। সিনিয়র প্রতিবেদক,দেশের শ্রেষ্ঠ সাংবাদিকের পুরষ্কারপ্রাপ্ত,’মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস’ গ্রন্থের লেখক এবং উত্তরের আলো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি সদরুল আইন এর একমাত্র সন্তান।
সে ২৮ মার্চ প্রকাশিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মানবিক বিভাগ থেকে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
উল্লেখ্য, আসিফ শাহরিয়ার প্রবন্ধ বিশিষ্ট সাংবাদিক সদরুল আইন ও গাজীপুরের শ্রীপুর উপজেলা পৌর শিক্ষক সমিতির সভাপতি ও রাণী এলিজাবেথের স্মৃতিধন্য মিজানুর রহমান খান ও আক্রম আলী খান প্রতিষ্ঠিত বৈরাগীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসমা আফরোজের একমাত্র সন্তান।
আসিফ শাহরিয়ার প্রবন্ধ শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে এ বছর কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে।
ইতিমধ্যেই সে ভারতের নদীয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চান্স পায়।কিন্ত আজ প্রকাশিত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় সে ভারতে পড়াশোনার জন্য যাবে না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এক প্রশ্নের জবাবে সিনিয়র রিপোর্টার সদরুল আইন জানান, একমাত্র সন্তানের এ সাফল্যে উজ্জীবিত তার পরিবার।তিনি সকল পাঠক,ভক্ত ও অনুরাগী এবং শুভার্থিদের কাছে পুত্রের এ সাফল্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
