উত্তরের আলো

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার

সদরুল আইনঃ

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকেলে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের একটি দল।

জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক।

এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন।

শেয়ার: