উত্তরের আলো

কাউনিয়ায় অগ্নিকান্ডে ঘর-বাড়ী পুড়ে ভস্মীভূত

কাউনিয়ায় অগ্নিকান্ডে ঘর-বাড়ী পুড়ে ভস্মীভূত

জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে এক অগ্নিকান্ডে ঘর-বাড়ি আসবাবপত্র পুড়ে ভরষীভূত হয়েছে।
গত রবিবার আনুমানিক ভোর ৬টার সময় বেইলিব্রীজ চাঁনঘাট গ্রামের আব্দুর রাজ্জাকের বসত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানাগেছে বৈদ্যুতিক সর্টসার্কিটের থেকে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে। অগ্নিকাণ্ডে রাজ্জাক মিয়ার শয়ন কক্ষসহ ৬টি রুমের ফ্রিজ, টিভি, স্কুলের বইপত্র ও আসবাবপত্রসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ ও কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সোমবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান প্রদর্শন করছেন
কাউনিয়া থানার ফয়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ছামছুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে।

শেয়ার: